ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:১২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

ছড়া : বৈশাখে ঝাউ শাখে

আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

বৈশাখে ঝাউ শাখে : আইরীন নিয়াজী মান্না।  অলঙ্করণ : কাজী শেহেরিন নিয়াজী

বৈশাখে ঝাউ শাখে : আইরীন নিয়াজী মান্না। অলঙ্করণ : কাজী শেহেরিন নিয়াজী

বৈশাখে ঝাউ শাখে উঠলো যে ঝড়
শুকনো গাছের পাতা করে মড়মড়।

মেঘগুলো উড়ে যায় ঠিক যেন পাখি
শন্ শন্ বাতাসের কি যে ডাকাডাকি!

আমগুলো ডালজুড়ে খেয়ে যায় দোল
বটতলে শিশুদের বাড়ে কলোরোল।

টুপ টাপ বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া
দুষ্টু ছেলের দল সেরে নেয় নাওয়া।

নৌকোরা ছুটে চলে নদীতে যে ঢেউ
বৃষ্টিতে ভিজে ভিজে ছুটে চলে কেউ।

মেঠোপথে হেঁটে চলে রাখালের দল
এলোমেলো বাতাসেরা ছোটে অবিরল।

কাদাজলে মাখামাখি সারা পথজুড়ে
বিদ্যুৎ চমকায় অই কোন্ দূরে।

বৈশাখি ঝড় দেখে মন কি যে করে
অতীতের স্মৃতিগুলো শুধু মনে পড়ে।