জনসনের করোনা টিকায় ঝুঁকি কম, উপকারিতা বেশি: ইইউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকা নিয়ে ‘রক্ত জমাট বাঁধার’ ঘটনার সম্ভাব্য প্রমাণ পেলেও তার ঝুঁকি খুবই কম জানিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এটিকে ‘বিরল’ বলে তালিকাভূক্ত করা উচিত বলে জানিয়েছে ইউরোপীয়ান মেডিক্যাল এজেন্সি।
ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, জনসনের টিকার সাথে রক্ত জমাট বাঁধার মতো ঘটনার সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে। তবে এরকম ঘটনা বিরল। আর পার্শ্বপ্রতিক্রিয়ার চেয়ে জনসনের টিকার উপকারিতা অনেক বেশি।
বিবিসি এ খবর জানিয়ে লিখেছে, যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি মানুষ জনসনের এই টিকা নিয়েছেন। তাদের মাত্র আট জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। যা টিকার ক্ষেত্রে খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। যাদের রক্ত জমাট বেঁধেছে তাদের একজন মারা গেছেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা নিয়েও রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটে। এতে করে উদ্বিগ্ন অনেক দেশ টিকাটির ব্যবহার বাতিল করার পর গত মাসে ওই টিকা নিয়েও চলতি মাসের শুরুতে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিল ইএমএ।
ইএমএ মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে, ‘রক্ত জমাট বাঁধার উপসর্গকে জনসন টিকার খুব ‘বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার’ তালিকাতেই রাখা উচিত। যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে তিন সপ্তাহ পর ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটা দেখা গেছে। তাদের বেশির ভাগই ছিলেন নারী।’
ইউরোপেও ওষুধ নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, ‘রক্তে অণুচক্রিকা (প্লাটিলেট) কম থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। কিন্তু কোভিড-১৯ এ আক্রান্ত হলে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি যতটা বেশি, টিকা গ্রহণের কারণে সেটা হওয়ার ঝুঁকির তার চেয়ে অনেক কম।’
তাই ইএমএ বলছে, ‘কারও দেহে একসাথে অণুচক্রিকা কম থাকায় এবং টিকা নেয়া ফলে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেয়াটা খুবই বিরল। সবচেয়ে বড় কথা হলো, জনসনের টিকা নিয়ে এমন বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার মতো ঝুঁকির চেয়ে উপকারিতা অনেক বেশি।’
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











