জাতীয় প্রেস ক্লাবের ফিটনেস সেন্টার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে ফিটনেস সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তিনতলায় সদ্যনির্মিত ফিটনেস সেন্টার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সবার খবর রাখলেও নিজেদের প্রতি বরাবরই উদাসীন থাকেন। সাংবাদিকরা আলাদা করে শরীর চর্চার কাজটিও করতে পারেন না সময়ে অভাবে । জাতীয় প্রেস ক্লাবে অবস্থানকালে তারা যাতে কাজের ফাঁকে নিজেদের শরীরের যত্ন নিতে পারেন সে বিবেচনায় এই ফিটনেস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহবায়ক শাহনাজ সিদ্দিকী সোমার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও ভানুরঞ্জন চক্রবর্তী।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বোসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি মো. হাসান উল্লাহ খান রানা, মোজাম্মেল হক চঞ্চলসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




