জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আজ শুক্রবার ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এতে সভাপতিত্বে করেন।
সভায় গঠনতন্ত্রের ২ অনুচ্ছেদ মোতাবেক সাংবাদিকতা পেশায় অসাধারন ভূমিকার জন্য ৬ জন খ্যাতিমান সাংবাদিক ব্যক্তিত্ব ও ক্লাবের স্থায়ী সদস্যকে অনারারী জীবন সদস্য পদ প্রদান করা হয়। তারা হলেন সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন ও এ এস এম হাবিবুল্লাহ, বর্ষিয়ান সাংবাদিক আমান উল্লাহ, প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কৃষ্ণ রায়। এছাড়া ক্লাবের প্রয়াত দুইজন সাবেক সভাপতি বরেন্য সাংবাদিক হাসান শাহরিয়ার ও রিয়াজউদ্দিন আহমেদকে মরণোত্তর অনারারী সদস্যপদে সম্মানিত করা হয়।
অতিরিক্ত সাধারণ সভায় সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী নিজ নিজ রিপোর্ট উপস্থাপন করেন। যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ২০২০ সালের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপন করেন। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর আলোচনা করেন সাইফুল আলম, মনজুরুল আহসান বুলবুল, শওকত মাহমুদ, মোঃ ওমর ফারুক, আজিজুল ইসলাম ভূঁইয়া, কামরুল ইসলাম চৌধুরী, তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, এ কে এম মহসীন, শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতভাবে ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স ৩১ তলার পরিবর্তে ২১তলা নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট
সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। অতিরিক্ত সাধারন সভায় প্রেস ক্লাবের সামনে নির্মানাধীন মেট্রোরেল স্টেশনের নাম ' জাতীয় প্রেস ক্লাব স্টেশন' রাখার জোর দাবি জানান সদস্যরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




