জাতীয় সংগীত শুনে এক পায়েই উঠে দাঁড়ালেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
পায়ে ব্যথা গত প্রায় ২০ দিন ধরে। তবে মনের জোরের কাছে হার মেনেছে সেই শারীরিক যন্ত্রণা। তাই ১৪ মার্চ থেকে ৩০ মার্চ – এতোগুলো দিন হুইলচেয়ারে বসে, জেলায় জেলায় ঘুরে নির্বাচনী প্রচার-প্রচারণা করলেও এবার মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দেখালেন; তা কেবল মনের জোরেই সম্ভব।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবারই ছিল প্রচারের শেষদিন। ওইদিন বিকেলে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ের জনসভাই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সভা।
কর্মসূচি সমাপ্তির সময় মঞ্চে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। সঙ্গে সঙ্গে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন মমতা। ক্ষণিকের জন্য হয়তো ভুলেই গিয়েছিলেন, তিনি আহত, তার পায়ে আঘাত। যদিও পাশে থাকা অন্যদের সাহায্য নিয়ে এক পায়েই কোনো রকমে উঠে দাঁড়ান তিনি। গলা মেলান অন্যদের সঙ্গেও।
গত ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন পেশের পর মন্দির পরিদর্শনে গিয়ে বাম পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রায় ২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেই তিনি হুইলচেয়ারকে সঙ্গী করে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে নেমে পড়েন। তাকে দেখা যায় এক ব্যতিক্রমী রূপে। সভামঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে হেঁটে ভাষণ দেওয়ার পরিচিত দৃশ্য যেন বদলে যায়।
মঙ্গলবার বিকেলে সবাই দেখলেন, মঞ্চে জাতীয় সংগীত বেজে ওঠার পরই হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন মমতা। তা দেখে আশপাশ থেকে ছুটে আসেন তার নিরাপত্তারক্ষীসহ দলের সতীর্থরা। অন্যরা তাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু মমতা ছিলেন বেশ চাঙ্গা। মনের জোরেই ভাঙা পা স্ট্যান্ডের ওপর রেখে ডান পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যান তিনি। বুঝিয়ে দিলেন, ফের উঠে দাঁড়াবেনই তিনি।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











