জাপানে প্রতিযোগীতার জন্য ছবি আঁকলো শিশুরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:২৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
আগামী মার্চে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিতস্যুবিসি এশীয় শিশুদের সচিত্র দিনলিপি (এনিক্কি ফেস্টা)’ শীর্ষক উৎসবে চিত্রকলা প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে দুই হাজার ছয়শ’ ছবি জমা পড়েছে।
‘এই আমার জীবন’ শীর্ষক এই প্রতিযোগীতায় দেশের ৬৩টি জেলার শিশু শিল্পীরা ছবিগুলো এঁকেছে। প্রতিযোগিতার জন্য সারাদেশ থেকে মোট সাড়ে ৫শ’ শিশু শিল্পী অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী শিশুদের এই ছবি আঁকার প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করলে এই ছবিগুলো জমা পড়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৩টি জেলা শিল্পকলা একাডেমির শাখা অফিসের উদ্যোগে এই প্রতিযোগিতার জন্য ছবি সংগ্রহ করে। পরে ঢাকায় শিল্পকলা একাডেমিতে ছবিগুলো প্রেরণ করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মনিরুজ্জামান আজ বাসসকে এই তথ্য জানান। তিনি জানান, জাপানের মিতস্যুবিসির এই উৎসব ও প্রতিযোগিতাটি বিশ্বে খুবই মর্যাদাপূর্ণ একটি আয়োজন। বাংলাদেশের অংশগ্রহণকারী শিশুশল্পীদের প্রাপ্ত ছবি নিয়ে একাডেমি প্রদর্শনীও করবে।
ঢাকায় আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে অংশগ্রহণকারী শিশুদের বাছাই চিত্রকর্মের ১০ দিনব্যাপী এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বাছাই ছবি জাপানে পাঠানো হবে। জাপানের উৎসবে অংশগ্রহণের জন্য ছবি বাছাইসহ যাবতীয় প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, এশিয়ার দেশসমূহের শিশুদের অঙ্কিত চিত্রকর্ম জাপানের দর্শকদের কাছে উপস্থাপন করার উদ্দেশ্যে ২০১৭-২০১৮ অর্থবছরের এই উৎসব জাপানে অনুষ্ঠিত হবে। উৎসবে প্রত্যেক অংশগ্রহণকারী দেশের একজন করে শিশুশিল্পীকে গ্র্যান্ড প্রিক্স প্রদান করা হবে। গ্র্যান্ড প্রিক্স পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী জাপান সফরের সুযোগ পাবে। এ ছাড়া প্রত্যেক দেশের আরো ৭ জন শিশুশিল্পীকে ৭টি করে পুরস্কার প্রদান করা হবে।
এরই মধ্যে শিশুশিল্পীরা ছবি এঁকে তার রোজকার ডায়েরী (সচিত্র দিনলিপি) লিপিবদ্ধ করে ছবির সঙ্গে জমা দিয়েছে । প্রতিযোগিতায় ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নেয়।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


