জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
জাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার
জাবির বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী নিহত শারমিন জাহান খাদিজা। ছবি : সংগৃহীত
সাভারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারমিন জাহান খাদিজা (২৫) নামে এক শিক্ষার্থী। তিনি লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আজ রোববার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় কাসেম আলীর বাসা থেকে অচেতন এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। পরে তাকে সাভারে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাদিজা চাঁদপুরের কচুয়া থানার তেতৈয়া মোল্লা বাড়ির শাহজাহান মোল্লার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং মর্মান্তিক’ উল্লেখ করে এ বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না বলেও জানান তিনি।
এই ঘটনায় জড়িত সন্দেহে সাইফ উদ্দিন নামে ঢাকা কলেজের শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এটি স্পষ্টত হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে নিজেকে ওই শিক্ষার্থীর স্বামী পরিচয় দিয়েছেন আটক সাইফ উদ্দিন।
সাইফ উদ্দিন ঢাকা কলেজের শিক্ষার্থী দাবি করে পুলিশকে জানান, বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে বাসার ভিতরে প্রবেশ করে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি প্রতিবেশীদের জানান। এরপর বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে শারমিনকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা জেলার সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান বলেন, নিহত শিক্ষার্থীর মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত জাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত শারমিন জাহান খাদিজা জাবির বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ




