ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১:৩৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৫৩ এএম, ১ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে এ শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানোর সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় সেখানে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই তাঁরা জড়ো হন শহীদ জিয়ার সমাধিস্থলে। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেবেন খালেদা জিয়া।