ঢাকা, রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা ঢাকার আদাবরে ব্যাগে নারীর খণ্ডিত লাশ উদ্ধার জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা পর্যন্ত ই-ঋণ দেবে সরকার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা হামে আরও ৭ শিশুর প্রাণ গেল, নতুন আক্রান্ত ৮৫৫ পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

জুনিয়র হকি এশিয়া কাপ: জয় দিয়েই শেষ করল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

বাংলাদেশ জুনিয়র নারী হকি দল। ছবি: হকি ফেডারেশন

বাংলাদেশ জুনিয়র নারী হকি দল। ছবি: হকি ফেডারেশন

জয় দিয়েই জুনিয়র হকি এশিয়া কাপের এবারের মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে গোলের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি কোনো দলই। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

অবশেষে তৃতীয় কোয়ার্টারে ডেডলক ভাঙে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ শটে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক সারিকা রিমন। এরপর ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে জয়ের সুবাস ছড়ায় বাংলাদেশ। চমৎকার ফিল্ড গোল করে দলের জয়ের পথ প্রশস্ত করেন কনা আক্তার।

ম্যাচের শেষ মুহূর্তে এসে ৫৯তম মিনিটে মালয়েশিয়া একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে লড়াই করে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু শেষ আটের কঠিন লড়াইয়ে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। সেই হারের ফলে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সরাসরি সুযোগের পথটাও বন্ধ হয়ে যায়। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে অন্তত সেমিফাইনালের গণ্ডি পার হতে হতো বাংলাদেশকে।

তবে বাংলাদেশের জন্য বিশ্বকাপের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনো একটি সুযোগ খোলা আছে। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ যদি ভারতে অনুষ্ঠিত হয়। তবে নিয়মের মারপ্যাচে কপাল খুলতে পারে বাংলাদেশের।

নিয়ম অনুযায়ী, স্বাগতিক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপের টিকিট পেলে এশিয়ান কোটা থেকে অতিরিক্ত আরও একটি দেশ খেলার সুযোগ পাবে। যেহেতু এবারের আসরে পঞ্চম স্থান অধিকার করেছে বাংলাদেশ, সেহেতু স্বাগতিক দেশ হিসেবে ভারত চূড়ান্ত পর্বে খেললে বিশ্বকাপের স্পটটি পাবে লাল-সবুজের প্রতিনিধিরাই।