ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ৯:১০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেসিআই তরুণ উদ্যোক্তা পুরস্কার পেলেন তান্না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জুনিয়র চেম্বারর্স ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ এর তরুণ উদ্যোক্তা পুরস্কার-২০২১ পেলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না। বাংলাদেশ এবং গ্লোবাল কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনের তরুণ পরিচালক তান্নাকে মর্যাদাকর ওই অ্যাওয়ার্ডে ভূষিত করে জেসিআই।


উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণদের একটি আন্তর্জাতিক সংগঠন। সমাজে গুরত্বপূর্ণ অবদান রাখছেন এবং বিশ্বের ভবিষ্যত বিনির্মাণে কাজ করছেন এমন তরুণরাই এর সদস্য। প্রায় ১২৪ দেশে জেসিআইয়ের সদস্য রয়েছে। প্রতিবছর উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন খাতের তরুণ নেতাদের পুরস্কৃত করে জেসিআই বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় চলতি বছর তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন তাহমিনা আফরোজ তান্না।

শনিবার (২৩ অক্টোব) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানে তাহমিনা আফরোজ তান্নার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ এনামুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সাফিনা রহমান এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

জেসিআইকে ধন্যবাদ জানিয়ে পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তাহমিনা আফরোজ তান্না বলেন, এই পুরস্কার তাকে দেশ ও মানুষের জন্য আরো বেশি কাজ করতে উদ্বুদ্ধ করবে। তিনি আরো নতুন দুটি উদ্যোগ নিয়ে আসছেন বলে জানান। যা আগামি বছর চালু হবে।