ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৩:৩৭:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

জ্বরের কারণে চীন ফেরত ৮জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

জ্বর বেশি থাকায় চীন ফেরত ৮ জন হাসপাতালে

জ্বর বেশি থাকায় চীন ফেরত ৮ জন হাসপাতালে

জ্বর বেশি থাকায় চীন ফেরত ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের জ্বর ১০০ ডিগ্রির বেশি। চীনে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় অবরুদ্ধ উহান শহর থেকে ৩১৪ বাংলাদেশিকে আজ শনিবার দুপুরে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা এখন পরীক্ষা করে দেখছেন। যাত্রীদের মধ্যে ৮ জনের একটু বেশি জ্বর থাকায় চিকিৎসার জন্য তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, বাকি যাত্রীদের কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, চীন থেকে আগতদের মধ্যে ৩১৩ জন পূর্ণ বয়স্ক নারী-পুরুষ ও তিনজন শিশু রয়েছে।

এর আগে আজ শনিবার দুপুর ১২টার দিকে এই ৩১৪ জন বাংলাদেশি নাগরিক একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।