ঝিনাইদহে নারী-শিশুসহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৪ জুন ২০২৫ শনিবার
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে আজ নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ১৬ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া বিএসএফ সদস্যরা ১৬ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে আটক করে।
আজ শুক্রবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুশ ইন হওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু।
বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান।
পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে। বিএসএফ ও বিজিবির দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর (পিলার) এর নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। পুশ-ইনকৃত ১৬ জনকে মহেশপুর থানায় তাদের সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখনো আমরা এ ধরনের কাউকে পাইনি। হয়ত অফিসিয়াল কার্যক্রম শেষে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



