টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
মূল ম্যাচে দেখা মিলল জমজমাট লড়াইয়ের। আক্রমণ-প্রতিআক্রমণ চলল ১২০ মিনিট ধরে। কিন্তু কোনো ফলাফল এলো না তবুও। ম্যাচের ভাগ্য গড়াল টাইব্রেকারে। সেখানে একের পর এক ভুল করলেন দুই দলের ফুটবলাররা। সেই ভুলের মাঝে অভিজ্ঞার ঝুঁলি নিংড়ে দিয়ে নায়ক বনে গেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। টাইব্রেকার সেভ করে দলকে এনে দিলেন সাফল্য।
আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস আর মরক্কো। মূল সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল মরক্কো।
টাইব্রেকারের শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। প্রথম শটে টি. কুপমেইনার্স আত্মবিশ্বাসের সঙ্গে বল জালে জড়ালেও মরক্কোর নাঈফ আগুয়ের্দের শট রুখে দেন ডাচ গোলরক্ষক। ফলে শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয় রাউন্ডে চাপ বাড়ে। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট শট নেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। অন্যদিকে, মরক্কোর সেলিম আমাল্লাহ ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান।
তৃতীয় রাউন্ডে ওয়াউট ভেগহর্স্ট জোরালো শটে গোল করেন। মরক্কোর পক্ষ থেকে সুফিয়ান রাহিমিও গোল করে ব্যবধান সমান রাখেন।
চতুর্থ রাউন্ডে নাটকীয়তা চরমে ওঠে। নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। একই রাউন্ডে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির শটও ফিরে আসে গোলবারে লেগে। ফলে স্কোরলাইন তখনও সমান থাকে।
পঞ্চম ও শেষ রাউন্ডে নেদারল্যান্ডসের কামিয়েল সামারভিলের শট দারুণভাবে সেভ করেন মরক্কোর গোলরক্ষক বুনো। বিপরীতে ইলিয়াস সাইবারি নির্ভুল শটে বল জালে পাঠিয়েই গোল করেই জার্সি খুলে ভোঁ-দৌড় মারেন। তার পেছনে ছুটতে থাকেন সতীর্থরা। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো দল।
এর আগে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ম্যাচের ৭২তম মিনিটে ডাচ তারকা কোডি গাকপো দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে ডাচদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে মরক্কোর পক্ষে ইসা দিওপ গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।
নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেই ৩০ মিনিটেও কিছু করতে পারেনি কোনো দলই। মরক্কো একটি ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







