টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও প্রকাশ, আটক দুই
আপডেট: ০৬:২২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, টাঙ্গাইল : টাঙ্গাইলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দিয়েছে বখাটেরা। অভিযুক্তদের হুমকিতে নির্যাতিতা বিষয়টি প্রথমে গোপন রাখলেও ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুই বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এদিকে, বাকী অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে, ক্লাস শেষে ভূঞাপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে ফিরছিলো ওই স্কুলছাত্রী। এ সময় তার পথরোধ করে জোরপূর্বক যমুনা সেতু সংলগ্ন বেলটিয়া এলাকায় নিয়ে যায় স্থানীয় বখাটে আলামিন, রিপন ও রহিম। পরে, নৌকায় উঠিয়ে তাকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও করে তারা।
এ ঘটনা কাউকে জানানো হলে, ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় বখাটেরা। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও, গত ১৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এদিকে, ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনার পর স্থানীয় লোকজন রিপন ও রহিম নামে দুই বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা স্কুল ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় বুধবার ভূঞাপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতা। তবে এখনো ভিডিওচিত্র ধারণকারী আলামিনসহ দু'জন পলাতক রয়েছে।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











