ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

টানা ১৩ দিন মৃত্যুশূন্য বাংলাদেশ, শনাক্ত ৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত আছে। এতে টানা ১৩ দিন করোনায় মৃত্যুশূন্য রইলো বাংলাদেশ। গত ২০ এপ্রিল সর্বশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
গত একদিনে সারা দেশে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৬৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।