টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
উইম্বলডনে সিঙ্গেলস খেলবেন সেরেনা উইলিয়ামস। অল ইংল্যান্ড ক্লাব রবিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি ওয়াইল্ড কার্ড আমন্ত্রণ গ্রহণ করেছেন।
৪৪ বছর বয়সী সেরেনা প্রায় চার বছর পর পেশাদার টেনিসে ফিরেছেন ডাবলস খেলে। এবার তিনি সিঙ্গেলস ও ডাবলস দুটোতেই অংশ নেবেন। ডাবলসে তিনি বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুঁটি গড়বেন।
নারী এককের অষ্টম ও শেষ ওয়াইল্ড কার্ডটি খালি রেখেছিল উইম্বলডন, যতক্ষণ না সেরেনা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বার্লিনে ডাবলস ম্যাচ হারের পরও তিনি দ্বিধায় ছিলেন। পরে সাংবাদিকদের বলেন, “আমি কি সিঙ্গেলসের জন্য প্রস্তুত?”
সেরেনার শেষ সিঙ্গেলস ম্যাচ ছিল ২০২২ ইউএস ওপেনে আজলা টমলিয়ানোভিচের বিপক্ষে তৃতীয় রাউন্ডে। তখন তিনি অবসর শব্দটি ব্যবহার না করে বলেছিলেন, তিনি টেনিস থেকে “বিরতি” নিচ্ছেন।
সেরেনা ২৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস শিরোপা জিতেছেন, যার মধ্যে সাতটি উইম্বলডনে। ডাবলসে তার শিরোপা ১৪টি, সবগুলো ভেনাসের সঙ্গে। ২০১২ লন্ডন অলিম্পিকে তিনি সিঙ্গেলস ও ডাবলস দুটোতেই স্বর্ণ জিতেছিলেন।
উইম্বলডন শুরু হবে ২৯ জুন। শুক্রবার সিঙ্গেলস ড্র অনুষ্ঠিত হলে জানা যাবে তার প্রথম প্রতিপক্ষ কে। বর্তমানে তার কোনো সিঙ্গেলস র্যাঙ্কিং নেই, ফলে তিনি প্রথম রাউন্ডেই ইগা শভিয়াতেক বা আরিনা সাবালেঙ্কার মতো শীর্ষ খেলোয়াড়দের মুখোমুখি হতে পারেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







