ডিআরইউতে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ'র এ আয়োজনে সহযোগিতা করেছে আফরিন ডেন্টাল কেয়ার ও সেন্সিটিভ এক্সপার্ট পেপসোডেন্ট।
ডিআরইউর কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ডা. সৈয়দা ফারজানা আফরিন, ডা. জগদীশ চন্দ্র সূত্রধর (নীল) ও পেপসোডেন্টের কর্মকতা আসাদুজ্জামান সজিব বক্তব্য রাখেন।
নজরুল ইসলাম মিঠু অনুষ্ঠানে সহযোগিতা করায় আফরিন ডেন্টাল কেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, নানান সীমাবদ্ধতার মাঝেও সংগঠনের সদস্যদের কল্যাণে এমন আয়োজন খুবই সময়পযোগী।
এসময় ডা. সৈয়দা ফারজানা আফরিন ডিআরইউ সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ডিআরইউ সদস্যদের জন্য আফরিন ডেন্টাল কেয়ার দাঁতের সকল প্রকার পরীক্ষায় ২০ থেকে ২৫ শতাংশ ছাড় দেবে।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলায়মান সালমান, মো. আল-আমিনসহ ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেন্টাল ক্যাম্পটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলে। এতে ডিআরইউর প্রায় ২৫০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সেবা গ্রহণ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




