ডিআরইউয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ঐক্যেই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৬ মে) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবারই বর্ণিল সাজে সাজানো হয় পুরো ডিআরইউ প্রাঙ্গণ। সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউর সদস্যদের অংশগ্রহণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তারা।
উদ্বোধন শেষে ডিআরইউর সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেগুনবাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী বলেন, যাদের কারণে এই সংগঠনটি গড়ে উঠেছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কারণে আজ আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছি। সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা যেন একসঙ্গে কাজ করতে পারি সেই আহ্বান জানাই।
এদিকে, বিকালে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




