ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১১:৩৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

ডিএসসিসিতে চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ এএম, ২৩ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় আয়োজনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৪-৭ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

রোববার (২২ মে) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭৮ হাজার ৪০৮ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৬ হাজার ৯৩৫ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১ হাজার ৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচী পালন করা হবে বলে সভায় জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পুষ্টি সেবার (এনএমএস) লাইন ডাইরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, ঢাকার সিভিল সার্জন, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।