ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪২:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ডেমরায় ফারিয়া ও নুসরাত হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শিশু নুসরাত জাহান (৪) ও ফারিয়া আক্তার দোলার (৫) হত্যার ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল।

মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণ করতে ব্যর্থ হয়েই হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক স্বীকারুক্তিতে এ কথা জানিয়েছেন।  

গত সোমবার ডেমরায় একটি ফ্ল্যাট থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু দুটি সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল। রাত নয়টার দিকে তাদের লাশ পাওয়া যায়। ওই দুই শিশুর পরিবার ডেমরার কোনাপাড়ায় আলাদা দুটি বাসায় থাকে।

নিহত ফারিয়া আক্তার দোলার চাচা রাশেদুল ইসলাম জানিয়ে ছিলেন, ওই দুই শিশুকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। তখন এলাকার এক যুবক তাদের বলেন, স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তি দুপুরের পর শিশু দুটিকে ডেকে তার ফ্ল্যাটে নিয়ে যান। পরে ওই শিশুদের মরহেদ মোস্তফার ঘর থেকে উদ্ধার করা হয়

এলাকাবাসী জানায়, মোস্তফা পেশায় পোশাকশ্রমিক। তিনি স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডেমরা থানায় দুই শিশু নুশরাতের বাবা পলাশ ও দোলার বাবা ফরিদুল বাদী হয়ে মামলা করেন।

-জেডসি