ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
ঢাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হলেও ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম লক্ষ্য করা যাচ্ছে।
ঢাকা-৮ আসনের বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরেজমিনে কেন্দ্র গুলোতে ঘুরে দেখা যায় ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে আসছেন ভোট দেওয়ার জন্য কিন্তু সে সংখ্যা খুবই নগণ্য।
কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম নিরাপত্তার বিষয়ে বলেন, ‘ভোটারদের সকল রকমের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করব এবং সুষ্ঠুভাবে ভোট দানে যে শক্তি বাধা দেবে, কোনো শক্তি আজকে কুলাতে পারবে না। ভোট একেবারে নিরপেক্ষ, সুষ্ঠু হবে এবং আমরা তার জন্য যা যা করার করব।’
ঢাকা ৮ আসনের ভোটার মোহাম্মদ হারুন জানান, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে তার। ভোট কেন্দ্রের ব্যাপারে তিনি জানান, পরিবেশ এবং শৃঙ্খলা খুবই ভালো।
আরেক ভোটার শিবলাল জানান, এখন ভোট কেন্দ্রগুলো খালি খালি আছে। তবে সামনে ভোটারের উপস্থিতি বাড়বে বলেও আশাবাদী তিনি।
কার্জন হল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিক মাহমুদ আমাদের সময়কে জানান, সকাল থেকে এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ ভালো। নিরাপত্তাজনিত কোনো রকম সমস্যা এখনো এই কেন্দ্রে পরিলক্ষিত হয়নি।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ঢাকা ৮ জাতীয় সংসদের ১৮১নং আসন যা মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২৭৫৪৭১ জন। এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







