ঢাবি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৮ বছরে পদার্পণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠার ৩৭ বছর পার করে ৩৮ বছরে পা দিলো দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
সোমবার উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক মো. আকবর আলী, ডুজার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মামুন তুষার। উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, এটি অত্যন্ত আনন্দের চেয়ে একটি প্রতিষ্ঠান আজকে তার ৩৭তম বর্ষে পদার্পণ করল। বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংবাদিকতা পেশার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নিঃসন্দেহে একটি পথিকৃত প্রতিষ্ঠান। সেজন্য অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরণের সাংবাদিক সমিতি গড়ে উঠেছে। এটির গুরুত্ব অসাধারণ। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যখন এ ধরণের সংগঠন থাকে সে সংগঠন যখন নির্ভীক ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে তখন সেটির গুরুত্ব অশেষ। গুরুত্ব এখানেই যে নানা ধরণের অসংগতি, বিচ্যুতি ও অসামঞ্জস্যতা সে সকল বিষয়ের প্রতি সাংবাদিকদের সবসময়ই সুতীক্ষ্ণ দৃষ্টি থাকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি চত্বরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




