ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:২৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ঢামেক থেকে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ঢামেক থেকে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ঢামেক থেকে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিনের সামনে থেকে এক নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে নার্সিং ক্যান্টিনের সামনে একটি কুকুর নবজাতকটিকে টেনে এনে খাচ্ছিল। এ সময় লোকজন কুকুরটি তাড়িয়ে দেন। পরে পাশের ডিউটিরত আনসারকে জানালে তিনি লাশটিকে একটি প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে রেখে পুলিশকে সংবাদ দেন।

এরপর সকাল সাড়ে ৯টায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন নবজাতকটির মরদেহ উদ্ধার করেন।

মহসিন জানান, নবজাতকটির কোমরের নিচের অংশ ক্ষত-বিক্ষত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।