তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি ঢাকা-১১ আসনের অন্তর্গত খিলগাঁও তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
নিজে ঢাকা-৯ আসনের প্রার্থী হলেও ডা. তাসনিম জারার স্থায়ী আবাসস্থল ও ভোটার এলাকা ঢাকা-১১ আসনে হওয়ায় তিনি নিজের প্রতীকে (ফুটবল) ভোট দেওয়ার সুযোগ পাননি। নির্বাচনী আইন অনুযায়ী, একজন প্রার্থীকে তার নিবন্ধিত ভোটার এলাকাতেই ভোট দিতে হয়। ইসির তথ্য অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের ৮০ নম্বর কেন্দ্রের (প্রাইম স্কুল অ্যান্ড কলেজ) একজন নিবন্ধিত ভোটার।
ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তাসনিম জারা সংক্ষেপে জানান, তিনি এখন তার নিজস্ব নির্বাচনী এলাকা ঢাকা-৯-এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন। তবে ভোটের পরিবেশ নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি। নিজস্ব প্রচারণার গাড়ি ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কেন্দ্র ত্যাগ করেন।
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা বেশ আলোচনায় রয়েছেন। অন্যদিকে, তিনি যে আসনে ভোট দিয়েছেন (ঢাকা-১১), সেখানে বিএনপির ড. এম এ কাইয়ুম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, তাসনিম জারা এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৮৮ জন। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে।ৃ
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


