তিন শিক্ষককে বহিষ্কারের চিঠি, শুক্রবার থেকে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিস অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে বহিষ্কারের চিঠি দেওয়া হচ্ছে।
স্কুলের নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (০৭ ডিসেম্বর) থেকে এবং কলেজ শাখার ক্লাস শুরু হবে রোববার (০৯ ডিসেম্বর) থেকে।
আজ বুধবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারী সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের বৈঠকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসেছিলেন, তিনি শুক্রবার থেকে পরীক্ষা শুরু করতে বলেছেন। সার্বিক দিক বিবেচনায় আমরা ছাত্রীদের বৃহস্পতিবার সময় দিয়েছি। পূর্ব নির্ধারিত আজকের পরীক্ষাটা শুক্রবার নেওয়া হবে। আগামীকালের পরীক্ষাটা নেয়া হবে ১১ ডিসেম্বর।
এছাড়া, কলেজ শাখার ক্লাস রোববার থেকে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের সুপারিস অনুযায়ী আমরা তিন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে চিঠি লেখা হচ্ছে, এরই মধ্যে তাদের চিঠি পৌঁছে দেওয়া হবে।
মুশতারী সুলতানা জানান, বডির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্যতার বিবেচনায় আগামী ২-৩ দিনের মধ্যেই নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার