তৃণমূলের প্রার্থীকে হারাতে গৃহকর্মীকে মনোনয়ন বিজেপির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থান্ডার হারাতে এক গৃহকর্মীকে মনোনয়ন দিয়েছে শাসক দল বিজেপি।
পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির এ প্রার্থীর নাম কলিতা মাঝি। সংসার চালাতে তিনি বাড়ি বাড়ি গৃকর্মীর কাজ করেন।
বিজেপি যখন তাকে প্রার্থী ঘোষণা করে তখনও তিনি একটি বাড়িতে গৃহর্মীর কাজ করছিলেন। প্রার্থী হওয়ার পর তিনি কিছুদিন কাজ থেকে ছুটি নিয়েছেন।
কলিতার খড়ের চাল, মাটির দেওয়াল ঘেরা তিন কুঠুরির ঘর। দারিদ্র্যের ছাপ যেখানে স্পস্ট। আর এ বাড়ির বাসিন্দাকেই এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী করা হলো।
মাটির ধুলোমাখা বাড়িতেই স্বামী, স্ত্রী ও ছেলে, দুই দেওর, শ্বশুর ও শ্বাশুড়িকে নিয়ে থাকেন কলিতা। সংসার চালাতে তাকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বামপন্থীদের গড় ছিল এই আউশগ্রাম বিধানসভা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের থেকে তা ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভেদানন্দ থান্ডার। এবারও তৃণমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। সুতরাং লড়াইটা প্রতিকূল পরিস্থিতিতে করতে হবে কলিতাকে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন কলিতা। তিনি বলেন, ‘বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে সবার সমান অধিকারের জন্য কাজ করব। আমি নিজে দারিদ্র্যের মধ্যে দিয়ে লড়াই করেছি। তাই সবার কষ্ট লাঘবের চেষ্টা করব।’
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










