ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১১ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
গরমের এই সময়ে ত্বকে ঘাম, ধুলাবালি আর অতিরিক্ত তৈলাক্তভাবের কারণে নানা সমস্যা দেখা দেয়। ত্বক হয়ে পড়ে রুক্ষ, নিস্তেজ ও প্রাণহীন। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপাদান হিসেবে অ্যালোভেরা হতে পারে দারুণ এক সমাধান। ত্বককে ঠান্ডা রাখা, ব্রণ কমানো এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অ্যালোভেরার ফেসপ্যাক বেশ কার্যকর।
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দেয়। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে সতেজ ও কোমল।
অ্যালোভেরা-শসার ফেসপ্যাক
গরমে ত্বক ঠান্ডা রাখতে অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
অ্যালোভেরা-মধুর ফেসপ্যাক
শুষ্ক ত্বকের জন্য অ্যালোভেরা ও মধুর মিশ্রণ বেশ উপকারী। এই ফেসপ্যাক ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে নরম রাখে।
অ্যালোভেরা-লেবুর ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি অতিরিক্ত তেল কমাতে সহায়তা করে। তবে সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে।
ব্যবহারের আগে যা করতে হবে
> মুখ ভালোভাবে পরিষ্কার করে ফেসপ্যাক ব্যবহার করুন।
> সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করাই যথেষ্ট।
> নতুন কোনো উপাদান ব্যবহারের আগে হাতে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নিন।
> চোখের আশপাশে ফেসপ্যাক ব্যবহার না করাই ভালো।
> প্রচণ্ড গরমে ত্বককে সুস্থ ও সতেজ রাখতে রাসায়নিক প্রসাধনীর বদলে প্রাকৃতিক অ্যালোভেরার ফেসপ্যাক হতে পারে সহজ ও নিরাপদ সমাধান।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







