ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২২:০৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

থাইল্যান্ডে অস্ট্রেলীয় দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার এ খবর জানানো হয়েছে।

গ্রেফতারকৃত ওই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাংককের অস্ট্রেলীয় দূতাবাসেরই সাবেক কর্মী। দূতাবাসে নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে  গ্রেফতার করে দেশটির পুলিশ।
রয়্যাল থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি নারীদের টয়লেটের মেঝেতে এসডি কার্ড পাওয়ার পর বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্র: এবিসি নিউজ, আল-আরাবিয়া
 

 


 

এই বিভাগের জনপ্রিয়