দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে সন্দেহ রয়েছে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত ভেন্যুতেই মাঠে গড়াবে কিনা। তবে, আপাতত ফাইনালের ভেন্যু বদলানোর সিদ্ধান্ত হয়নি। অবশ্য আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ খোলা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আগামী রবিবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে বায়ুর মান দ্রুত অবনতি হয়েছে। এতে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই অন্যান্য ক্রীড়া আয়োজনেও পড়েছে। মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও শিকাগো ফায়ারের ম্যাচ বায়ুদূষণের কারণে স্থগিত করা হয়েছে।
তবে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা এখনো ফাইনাল নিয়ে উদ্বিগ্ন নয় এবং ম্যাচটি বর্তমানে কোনো হুমকির মুখে নেই বলে মনে করছে। যদিও পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টায় খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, স্বাস্থ্য, নিরাপত্তা, আবহাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে ফিফা চাইলে কোনো ম্যাচ বাতিল, পুনর্নির্ধারণ কিংবা অন্য ভেন্যুতে স্থানান্তর করতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা সংস্থাটির হাতেই রয়েছে।
এদিকে নিউইয়র্কের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ধোঁয়ার মাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কম থাকলেও শনিবার ভোরে তা আবার ঘন হতে পারে। তবে দিনের বেলায় আংশিক রোদ থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা দফতর বর্তমান বায়ুর মানকে ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ বলে সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার নিউ জার্সির ইস্ট হ্যানোভারে খোলা মাঠে অনুশীলন করেছে স্পেন দল।
আবহাওয়াবিদদের মতে, শনিবার সম্ভাব্য বৃষ্টিপাতের পর ধোঁয়ার ঘনত্ব ও বায়ুর মান কী অবস্থায় থাকবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেই অনিশ্চয়তার কারণেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা।
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ











