দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫০ পিএম, ২০ জুলাই ২০২৬ সোমবার
প্রতীকী ছবি।
একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিরল এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে।
স্পেস ডট কম জানিয়েছে, এই সূর্যগ্রহণটি ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত ভূমি থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ।
সৌদি মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণগ্রাস পর্যায়ে পশ্চিম ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় প্রায় ছয় মিনিট পর্যন্ত সূর্যের আলো পুরোপুরি আড়াল হয়ে যাবে।
এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব কমই দেখা যায়। ফলে সূর্যের বহিরাবরণ বা করোনা পর্যবেক্ষণের জন্য এটি বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আভা অঞ্চলে সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় গ্রহণের পূর্ণগ্রাস স্থায়ী হতে পারে প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড।
.
কর্তৃপক্ষের ধারণা, এই বিরল ঘটনা সৌদি আরবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণস্থলে পরিণত করবে। একই সময়ে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।
.তবে শুধু পূর্ণগ্রাসের পথেই নয়, সৌদি আরবের অন্যান্য এলাকাতেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অঞ্চলভেদে সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। অবশ্য গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে পরিবর্তিত হবে।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল অতিক্রম করে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বহু শহর ও প্রশাসনিক অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হবে।
বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে আগামী বছর সৌদি আরবে দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: গালফ নিউজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


