ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:৩৬:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ২০ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ২০ জন করোনা রোগী মারা গেছেন। শুক্রবার মধ্যরাতে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডিকে বালুজা বলেন, সরকার থেকে আমাদের জন্য ৩.৫ টন অক্সিজেন বরাদ্দ ছিল। এই অক্সিজেন সন্ধ্যা ৫টার দিকে হাসপাতালে পৌঁছার কথা ছিল। তবে সেগুলো আসে মধ্যরাতে। ততক্ষণে ২০ রোগী মারা যায়।

তিনি আরও বলেন, দুই শতাধিক করোনা রোগী ওই হাসপাতালে ভর্তি আছেন। পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং অক্সিজেনের চাহিদা বাড়ছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে আঘাত হেনেছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লিতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। সূত্র : ইউএনবি


-জেডসি