ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৬:৪৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

দুই বোন

সিরাজুল ফরিদ | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

দুই বোন চন্দনা আর বন্দনা
ওরা যমজ দেখতে মোটে মন্দ না।


দুজনের লেখা-পড়া কে জি ওয়ান
নাম ধাম বলে ওরা "হেঁ জি ওয়ান"।


ঘরে থাকে চুপচাপ একেবারে শান্ত
বাবা-মার ইচ্ছা তো সমূলেই ভ্রান্ত।


ওরা চায় মেয়ে দুটো দুষ্টুমি করবে
বাসাটাকে আনন্দে টুপটাপ ভরবে।


সব আশা সব্বার হয় নাতো পূর্ণ
কারো আশা সহসাই হতে পারে চূর্ণ ।