ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ০:২৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশ আরো সক্রিয় হন: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ও কমিউনিটি ট্রান্সমিশন যেন না ঘটে, সে জন্য দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোকে আরও আগ্রাসী হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুস।

গত শনিবার টুইটারে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। ডা. গেব্রিয়েসুস জানান, করোনা ভাইরাস এখন আফ্রিকার ডজনের বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সেখানে ২ হাজার ৬৫০ জন আক্রান্ত এবং ৪৯ জন মারা গেছেন। এ অঞ্চলের অধিকাংশ দেশ দরিদ্র হওয়ায় তারা বিষয়টি কীভাবে সামাল দেবে, তা নিয়ে ডা. গেব্রিয়েসুস উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশকে সাহায্য করতে ডব্লিউএইচও প্রস্তুত আছে। এদিকে গতকাল রবিবার এক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচও কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব এশিয়ার দেশ তাইওয়ান করোনা ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করছে, তা নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছেন। প্রাণঘাতী এই ভাইরাসটির বিরুদ্ধে তাইওয়ানের লড়াই থেকে ডব্লিউএইচও শিক্ষা নিচ্ছে বলেও জানানো হয়।

চীনের কাছাকাছি হওয়া সত্ত্বেও করোনা ভাইরাস প্রতিরোধে তাইওয়ান এখন সারাবিশ্বের মডেল। গতকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২৯৮ জন এবং মারা গেছেন মাত্র ২ জন। কিন্তু প্রবল ঝুঁকির মধ্যেও তাইওয়ান কীভাবে এই ভাইরাস প্রতিরোধে এত সফল হচ্ছে তা নিয়ে রয়েছে কৌতূহল।

বিশেষজ্ঞরা বলছেন, অতীত থেকে তাইওয়ানের নেওয়া শিক্ষাই তাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে সাহায্য করছে। ২০০৩ সালে তাইওয়ানের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক সু ইহ-জেনকে সার্স ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। ওই সময় দেশটিতে সার্স ভাইরাস মারাত্মক প্রভাব ফেলেছিল।

-জেডসি