দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে মৎস্যভবন এলাকা থেকে একটি বর্নাঢ্য র্যালি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারডেম চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
বারডেম হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুাজ্জামান আহমেদ।
ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশুদের ডায়াবেটিস এবং প্রতিকার বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. বিদৌরা জাবীন।
এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বারডেম হাসপাতালের ডিজি অধ্যাপক জাফর এ লতিফ, সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্য ও সমাজ সেবা খাতসহ দেশের সকল ক্ষেত্রে সরকারের ব্যাপক উন্নয়নচিত্র তুলে ধরে নুরুাজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিত ভাতা প্রদান ছাড়াও প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের শিক্ষা-উপবৃত্তির ব্যবস্থা করছে।
তিনি বলেন, পাশাপাশি ক্যান্সার, কিডনি রোগসহ ৬টি রোগের চিকিৎসায় রোগী প্রতি ৫০ হাজার টাকাও আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে। ডায়াবেটিসরোধে ব্যাপক গণসচেতনতাসৃষ্টির ওপর জোর দিয়ে মিডিয়ার সর্বাত্মক সহায়তা কামনা করেন তিনি। এর আগে, তিনি দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের শিকার ১২জন আদর্শ রোগীকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







