ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৪৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

'দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার

ব্রিটিশ ফার্স্ট সিটিজেন অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভূত খালেস উদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে। প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন হবে।

খালেস শনিবার বিকেলে মানিকগঞ্জের মাদার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শণকালে শনিবার এই মন্তব্য করেন। এ সময় রাওয়ান বিন রমজান ক্যাডেট স্কুল মিলনায়তনে মাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভ্চ্ছো জানানো হয়।
 
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি তিন নারী এমপি থাকা বাংলাদেশের জন্য গৌরবের’ বলে মন্তব্য করেন খালেস উদ্দিন। এ সময় মাদার ফাউন্ডেশনকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি করাতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
অনুষ্ঠানে মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, মাদার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. রমজান আলী, মাদার ফাউন্ডেশনের লন্ডন শাখার ভাইস প্রেসিডেন্ট মাছুদুল ইসলাম রুহুল, সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
 
উইমেননিউজ/ তানভীর

এই বিভাগের জনপ্রিয়