ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৫১:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

দেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে

দেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে

রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক আজ  জানান, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের প্রবণতা কমতে শুরু করবে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পশ্চিমাংশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহী ও রাজারহাটে ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রী সেলসিয়াস, শ্রীমঙ্গল ও দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, ডিমলা ও ইশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, সৈয়দপুরে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রী সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।