দেশে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার
দেশে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। আজ রোববার অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সন্দেহে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং নেগেটিভ ফল পাওয়া গেছে।’
তিনি আরও জানান ‘দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ অপরিবর্তিত রয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৫ জন সুস্থ হয়েছেন।’
বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার।
এর আগে শনিবার দেশে নতুন করে কোনো করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে জানান, ‘দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। এ পর্যন্ত আইইডিসিআর ১ হাজার ৬৮ জনের নমুনা পরীক্ষা করেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে পাঁচজন ও ঢাকায় ৪২ জনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফল পাওয়া গেছে। সুতরাং এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮।’
ডা. ফ্লোরা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও চারজন রোগী করোনাভাইরাস থেকে পুরোপুরি আরোগ্য লাভ করেছেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৫ জন সুস্থ হয়েছে। তাদের মধ্যে করোনার আর কোনো লক্ষণ পাওয়া যায়নি।
তিনি উল্লেখ করেন, বর্তমানে করোনা আক্রান্ত সন্দেহে ২৮৪ জনের মধ্যে ৪৭ জনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু









