ধর্ষককে মৃত্যুদণ্ড দেয়া উচিত না : তসলিমা নাসরিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
ভারতে বসবাসরত বাংলাদেশি আলোচিত লেখক তসলিমা নাসরিন বলেছেন, ‘কেউই ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না। সমাজ ধর্ষক তৈরি করে। ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়, তাকে ভালো মানুষ হওয়ার জন্য আইনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত’।
শনিবার ভারতের কেরালা রাজ্যের একটি শপিংমলে নিজের লেখা ইংরেজি- ‘স্পিল্ট: অ্যা-লাইফ’ বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরে ভারতের কেন্দ্রীয় সরকারের এমন আদেশ নিয়ে এক প্রশ্নের জাবাবে তসলিমা নাসরিন বলেন, ‘কেউই ধর্ষক হয়ে জন্মগ্রহণ করে না। সমাজ ধর্ষক তৈরি করে। তাই আমাদের সমাজকে বদলানো উচিত।’
মানবাধিকার কর্মী ও বিতর্কিত এই লেখক বলেন, ‘সমাজের উচিত পুরুষদের শিক্ষিত করা। নারীদের শারীরিক গঠন নিয়ে সমালোচনার পরিবর্তে ধর্ষক না হওয়ার বিষয়ে তাদের শিক্ষা দেওয়া।’
তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার দায়িত্ব ছিল সরকারের। মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যত আইন আছে সেগুলো ধ্বংস করা উচিত।’
তবে তসলিমার এই বক্তব্য নিয়ে বাংলাদেশ ও ভারতে ব্যাপক সমালোচনা হচ্ছে।
এর আগে গত শনিবার ভারতে শিশু ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই দিন দেশটির রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকে এই অধ্যাদেশ পাশ হয়। মন্ত্রিসভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটিতে বর্তমানে ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো)-২০১২’ অনুযায়ী, ১২ বছরের নিচে কোনো শিশুকে যৌন নির্যাতন কিংবা ধর্ষণ করা হলে, একজন ব্যক্তিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে সাত বছরের শাস্তির বিধান রয়েছে। তবে এই আইনটি সংশোধন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











