নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৮ জুন ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
জর্ডানের বিপক্ষে জয়ে দর্শনীয় ফ্রি কিকে গোল করেছেন লিওনেল মেসি। আর এই গোল দিয়েই গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ে তৃতীয় গোলটি করেন মেসি।
ম্যাচের ৮০তম মিনিটে ২৫ মিটার দূর থেকে নেওয়া সেই বুদ্ধিদীপ্ত নিচু ফ্রি কিক গোলকিপার ইয়াজিদ আবুলাইলারকে বোকা বানায়। বল জালে ঢুকতেই উল্লাসের ঢেউ ওঠে গ্যালারিতে। সেই ঢেউ যেন ছড়িয়ে পড়ে বিশ্বময়।
এটাই সেই গোল যে গোল দিয়ে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড গড়লেন মেসি। ছাড়িয়ে গেলেন লেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর মতো কিংবদন্তিদের।
মাঠে নেমে গোল করলেই যেন ইতিহাসের অংশ বনে যাচ্ছেন মেসি। আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ছুঁয়েচিলেন মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোল (১৬)। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। এবার আরও এক রেকর্ড গড়ে সেই উচ্চতা নিয়ে গেলেন আরও উঁচুতে। বিশ্বকাপে এখন রেকর্ড আটবারের বর্ষসেরার গোল ১৯টি।
আসরে গোল্ডেন বুটের দৌড়েও মেসি ২ গোলে এগিয়ে। তিন ম্যাচে তার গোল হলো ৬টি।
সাবেক ইংলিশ মিডফিল্ডার ড্যানি মারফি বিসিবি স্পোর্টসকে বলেন,”সে অবিশ্বাস্য…সে বুদ্ধিমান এবং তার ধারনাও পরিস্কার। সে জানে তার চারপাশে কী ঘটতে যাচ্ছে। সে যা করছে তার দেখতে পারাটা সত্যিই আনন্দের।”
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার নকআউট নিশ্চিত হয়েছিল আগেই। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







