নাজনীন জাঘরিকে ফের কারাদণ্ড দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ইরানের বিপ্লবী আদালত সোমবার ব্রিটিশ-ইরানিয়ান নাগরিক নাজনীন জাঘরি র্যাটক্লিফ থমসনকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার (প্রপাগান্ডা) একটি মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। খবর আল জাজিরা।
নাজনীন জাঘরি রয়টার্স ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের এপ্রিলে ইরান সরকার তাকে তেহরান বিমানবন্দর থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে সরকার হঠানোর অভিযোগ আনা হয়। এই মামলায় এর আগে পাঁচ বছর সাজা খাটার পর গত মার্চে নাজনীন জাঘরিকে মুক্তি দেয় ইরান। তবে মুক্তির পর অন্য আরেকটি অভিযোগে আদালতে তার শুনানি চলছিল।
নাজনীন জাঘরির আইনজীবী হোজ্জাত কেরেমানি বলেছেন, ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার দায়ে আদালত জাঘরিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে এবং এক বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের নির্ধারিত আইন অনুযায়ী আগামী ২১ দিনের বিরুদ্ধে আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
নাজনীন জাঘরির বিরুদ্ধে নতুন অভিযোগের সঙ্গে ২০০৯ সালে লন্ডনের ইরান দূতাবাসের সামনে তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলেও সম্পৃক্ত করা হয়েছে। জাঘরি র্যাটক্লিফের পরিবার এবং থমসন রয়টার্স ফাউন্ডেশন সকল অভিযোগ অস্বীকার করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তেহরানের প্রতি নাজনীন র্যাটক্লিফকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন এবং আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নাজনীনকে আরও জেলে থাকতে হবে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয়। ইরানে কারাদণ্ডপ্রাপ্ত যৌথ নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তার সরকার কাজ করছে বলেও সাংবাদিকদের জানান তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবও নাজনীন র্যাটক্লিফের বিষয় নিয়ে কথা বলেছেন। ইরানের আদালতের রায়কে তিনি অমানবিক এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা অবিলম্বে নাজনীন র্যাটক্লিফের মুক্তির আহ্বান জানাই যাতে সে তার পরিবারের কাছে ফিরতে পারে।
দাতব্য কর্মী নাজনীন পাঁচ বছর কারাদণ্ডের বেশিরভাগ সময় এভিন কারাগারে কাটান। গত মার্চে করোনাভাইরাস মহামারির কারণে তাকে কারাগার থেকে মুক্ত করে গৃহবন্দী রাখা হয়।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











