নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনালে সাবালেঙ্কা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
আরিনা সাবালেঙ্কা।
শুরুতে দাপট দেখিয়েও কঠিন লড়াইয়ের পর প্রথম সেট জিতেছিলেন আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে দেন লিন্ডা নোসকোভা। তবে নির্ধারক সেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সাবালেঙ্কাই।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিন সেটের নাটকীয় লড়াইয়ে সাবালেঙ্কা জিতেছেন ৭-৬, ৩-৬, ৭-৬ গেমে। এই জয়ে টানা ষষ্ঠবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি। পাশাপাশি ইউএস ওপেনে টানা ১০টি টাইব্রেক জয়ের রেকর্ডও গড়েছেন বেলারুশের এই তারকা।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল সাবালেঙ্কার হাতে। নোসকোভার প্রথম সার্ভিস গেমেই ব্রেক করে ৫-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে সেট জয়ের জন্য সার্ভ করতে গিয়ে নিজের সার্ভিসই হারান সাবালেঙ্কা। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-১ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। নোসকোভার দারুণ প্রতিরোধের সামনে একের পর এক সুযোগ নষ্ট করেন সাবালেঙ্কা। তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ষষ্ঠ গেমে ডাবল ফল্ট করে সার্ভিস হারান সাবালেঙ্কা। সেই সুযোগ কাজে লাগিয়ে সেট জিতে ম্যাচ নির্ধারক সেটে নিয়ে যান নোসকোভা।
তৃতীয় সেটেও শুরুটা ভালো হয়নি সাবালেঙ্কার। আবারও সার্ভিস হাড়িএয়ে ২-৪ গেমে পিছিয়ে পড়েন তিনি। তখন ম্যাচ জয়ের খুব কাছেই ছিলেন নোসকোভা। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। টানা তিনটি গেম জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তিনি।
শেষ পর্যন্ত তৃতীয় সেটও গড়ায় টাইব্রেকে। সেখানে ১০-৭ ব্যবধানে জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা। ম্যাচের শেষ পয়েন্টটিও আসে দুর্দান্ত এক সেকেন্ড সার্ভের এস থেকে।
ম্যাচ শেষে নিজের লড়াই নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাবালেঙ্কা বলেন, ‘কী অসাধারণ লড়াই! সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। এই মুহূর্তে আমি সত্যিই নির্বাক। বিশেষ করে তৃতীয় সেটে নিজেকে সীমার শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে দিয়েছি।’
সাবালেঙ্কা বলেন, ‘তৃতীয় সেটের এক পর্যায়ে আমার মনে হচ্ছিল, সব শেষ। ম্যাচটা সম্ভবত চলে যাচ্ছে। কিন্তু ওই ভাবনাটাই আমাকে কিছুটা স্বচ্ছন্দ হতে সাহায্য করেছে। এরপর আমি শুধু শটগুলোতে আক্রমণ করতে চেয়েছি।’
নোসকোভার হারে গ্র্যান্ড স্ল্যামে টানা ১১টি সিঙ্গেলস ম্যাচ জয়ের ধারাও থেমে গেছে। মার্চের পর এটি সাবালেঙ্কার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়। মৌসুমের শুরুতে ব্রিসবেন, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতে হার্ডকোর্টে দারুণ সাফল্য পেয়েছিলেন সাবালেঙ্কা। তবে মাটি ও ঘাসের কোর্টে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।
সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। মঙ্গলবার আরেক কোয়ার্টার ফাইনালে এমা নাভারোকে ৩-৬, ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন পেগুলা।
এদিকে পুরুষদের কোয়ার্টার ফাইনালেও ছিল নাটকীয় প্রত্যাবর্তন। দুই সেট ও একটি ব্রেক পিছিয়ে থেকেও স্বদেশি অ্যালেক্স মিকেলসেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ফ্রান্সেস টিয়াফো। ১১তম বাছাই টিয়াফো মিকেলসেনকে হারিয়েছেন ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩, ৭-৬ ব্যবধানে। শেষ সেটের টাইব্রেকে ১০-৬ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
- নাটকীয় ম্যাচ জিতে সেমিফাইনালে সাবালেঙ্কা
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায়
- চুল ঝরে পড়া রোধে নারকেল তেলে মেশাবেন যে উপাদান
- নভোএয়ারে চাকরি, রয়েছে ওভারটাইম সুবিধা
- তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও
- রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৯
- এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার
- ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্বহীন কাজ: হাইকোর্ট
- অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ
- ধূমপানে কমে সন্তান ধারণের সম্ভাবনা, ঝুঁকিতে নারী-পুরুষ উভয়েই
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
- হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
- ১৩ মার্কিন বিমানবন্দরে টিকিট ছাড়াই টার্মিনালে প্রবেশের সুযোগ
- ১১ সন্তানের সাফল্যের কারিগর মা চেমন আরা
- নাসরার দুরন্ত ঘূর্ণিতে সেমিতে পাকিস্তান
- সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর
- রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৯
- কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- নিখোঁজের পরও থেমে থাকে খোঁজ, ৭ মাসে ২ হাজার শিশু নিখোঁজ
- ইউনেস্কো প্রতিনিধির সঙ্গে রাঙামাটি চেয়ারম্যানের সাক্ষাৎ
- ৮ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- স্কুল ফিডিংয়ে বাড়ছে খুদে শিক্ষার্থীদের উপস্থিতি
- মসজিদ ধ্বংসের ঘটনায় মন্তব্য: সাংবাদিক হুদা গ্রেপ্তার
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
- মুসলিম নারীকে বাংলাদেশে পুশইনে আসাম সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ
- ফ্রিজে সবজি রাখার বক্সে পানি জমলে করণীয়
- শিরোপার পথে গফ, ওসাকাকে হারিয়ে শেষ আটে রিবাকিনা
- বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায়
- অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ











