নারীদের বেকারত্ব দূর করার স্বপ্ন উদ্যোক্তা রোমেনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
সংগৃহীত ছবি
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রোমেনা আক্তার মনি একজন সফল নারী উদ্যোক্তা। হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক তিনি। তার সেলাই কারখানায় কাজ করেন চারজন কারিগর। কর্মীদের পারিশ্রমিক দিয়েও মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করেন তিনি। শখের বশে সেলাই শিখে আজ তিনি একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তার সাথে কথা বলে জানা যায়, তিনি গত ২০০৫ সাল থেকে শুরু হয় মনির পথচলা। বিয়ের পর নিজ কন্যা সন্তানের পোশাকাদি তৈরি করবেন, এমন শখের বশে বড় বোনের কাছ থেকে সেলাইয়ের কাজ শেখেন তিনি। পরবর্তী সময়ে সেই শখের শেখা কাজ এখন পেশায় রূপ নিয়েছে।
গত ২০১১ সাল থেকে শখের সেলাইকে কাজে লাগান রোমেনা। শুরু করেন নিজ হাতের তৈরি বিভিন্ন ডিজাইনের লেডিস পোশাক অনলাইন-অফলাইনে বেচাকেনা। তখন থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলছেন আপন শক্তিতে।
মনি জানান, তার ইচ্ছা নিজেকে স্বাবলম্বীর পাশাপাশি এই হাকিমপুরের বেকার নারীদেরও স্বাবলম্বী করে গড়ে তুলবেন। তাই তিনি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম নামে একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক। সংগঠনে রয়েছেন ৩৬ জন নারী সদস্য। এখন সদস্য সংখ্যা আরও বেড়েই চলছে। নতুন করে সদস্য হওয়ার জন্য অনেকেই আবেদন করেছেন। প্রত্যেক নারীই একেকজন নারী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন।
দিনাজপুর হাকিমপুর হিলি স্থল বন্দরে রোমেনা আক্তার মনির বসতবাড়িতে গিয়ে দেখা যায়, নিজ বাড়িতে গড়ে তুলেছেন পোশাকের শো-রুম। সেলাই কারখানা। সেখানে কাজ করেন ৪ জন পুরুষ কারিগর। রোমেনা একজন দক্ষ কাটিং মাস্টার। তার কারখানায় তৈরি হয় নারীদের সব ধরনের পোশাক। বিভিন্ন ডিজাইনে কাপড় কাটেন তিনি, আর কারিগররা তা সেলাই করেন। আবার কাপড়ে নানা রকমের ফুলও তৈরি করেন তিনি। এসব ডিজাইনের পোশাকের ব্যাপক চাহিদা তার অনলাইন ও অফলাইনের ক্রেতাদের কাছে। তার একটি ফেসবুক পেজ রয়েছে। সেখান থেকেই তিনি প্রচুর অর্ডার পান।
এ ছাড়াও, শহরের বিভিন্ন স্থান থেকে আসছে কাজের অর্ডার। অনেক সময় নিজে কাপড় কাটতে এবং কারিগররা তা সেলাই করতে হিমশিম খাচ্ছেন। সকাল ৯টা থেকে সেলাই কাজ শুরু হয়, চলে রাত ১০টা পর্যন্ত। প্রত্যেক কারিগরের মজুরি প্রতিদিন দিয়ে দেন তিনি। তারা পান ৬০০ থেকে ৮০০ টাকা মজুরি। সব মিলে রোমেনা আক্তার মনি প্রতি মাসে বেচা-বিক্রি ও অর্ডারি কাজ করেন ১ লাখ ৫০ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। তা থেকে তার মাসিক আয় হয়ে থাকে ৬০ থেকে ৭০ হাজার টাকা। স্বামী-সন্তান ও সংসারের সব চাহিদা মিটিয়ে এসব কাজ করেন তিনি। নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি কয়েকজন কারিগরেরও সুন্দর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই নারী উদ্যোক্তা।
কারিগর সাহেলা বেগম, মর্জিনা বেগম ও পুরুষ কারিগর রুবেল বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ মনি আপার সেলাই কারখানায় কাজ করে আসছি। এখানে আমাদের কাজের কোনো অভাব হয় না। প্রতিদিন হাতে অনেক কাজ পেয়ে থাকি। তবে আগে যখন বাজারে বিভিন্ন কারখানায় কাজ করতাম, তখন অনেক সময় হাতে তেমন কাজ থাকতো না। এখানে আমরা অনেক ভালো আছি, প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৮০০ টাকার সেলাই কাজ করে থাকি।
রোমেনা আক্তার মনি বলেন, শুরুটা শখের বশে, পরে পেশা হিসেবে নেয়া। আমার ইচ্ছা হাকিমপুরের নারীদের নিয়ে কাজ করবো। তাই হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম তৈরি করেছি। আমরা নারীরা অবহেলিত নই, পুরুষের মতো আমরাও নিজেদের স্বাবলম্বী করতে পারি। আমি আমার কারখানায় নিজের কাজের পাশাপাশি নারীদেরও সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি চাই নারীদের বেকারত্ব দূর করতে। তারা কাজ শিখে নিজ বাড়িতে বসে কাজ করবেন এবং তাদের সংসারকে সহযোগিতা করবেন। সেইসঙ্গে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


