নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
সাত গোল যেন পিছুই ছাড়ছে না ফুটবলের! এক দিন আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছিল সাত গোলের রোমাঞ্চ। এবার স্পেনের নারী ফুটবলেও দেখা গেল একই গোলবন্যা। নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মাত্র চতুর্থ মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্লদিয়া পিনা।
এরপর রিয়ালের ওপর ঝড় তোলেন এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। মাত্র চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে বার্সেলোনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের চতুর্থ গোল করেন পিনা। ৪৪ মিনিটে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও রিয়ালের দুর্ভোগ কমেনি। ৫৫ মিনিটে এভা পায়োর গোলের পর ব্যবধান দাঁড়ায় ৬-০। ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে সিডনি শেরটেনলেইবের গোলে বার্সেলোনা পায় ৭-০ গোলের বিশাল জয়।
এই ম্যাচে চার গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী খেলোয়াড়ের কীর্তি গড়েছেন পিনা।
অন্যদিকে পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে শ্রোডারের একটি শট ঠেকিয়ে বার্সেলোনাকে স্বস্তি দেন গোলরক্ষক কাতা কোল। আথেনেয়ার কাছেও গোলের সুযোগ এসেছিল, তবে সেটিও কাজে লাগাতে পারেনি রিয়াল।
মাঠের বাইরেও দিনটি ছিল বার্সেলোনার জন্য বিশেষ। ম্যাচটি দেখতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে উপস্থিত ছিলেন ৪০ হাজার ৫৩৩ দর্শক। লিগা এফের ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
সাত গোলের জয়, ক্লদিয়া পিনার চার গোল এবং দর্শক উপস্থিতির নতুন রেকর্ড—সব মিলিয়ে নারী এল ক্লাসিকোর রাতটি স্মরণীয় করে রাখল বার্সেলোনা।
- অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি পাইকের
- মানিকগঞ্জে চোখ জুড়াবে যে ৫ দর্শনীয় স্থান
- গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন
- নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
- আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
- ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- `সবার জন্য আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত`
- বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- পান রপ্তানি নিয়ে ‘সুখবর’
- প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
- ভোরের কুয়াশায় নীলফামারীতে শীতের আগমনী বার্তা
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- ফরিদপুরে ই-কমার্সের হাত ধরে স্বাবলম্বী নারী উদ্যোক্তারা
- লালবাগ থেকে আওয়ামী লীগের নেত্রী গ্রেফতার
- লালবাগ থেকে আওয়ামী লীগের নেত্রী গ্রেফতার
- শিশু হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে সর্দি-জ্বরের রোগী
- গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা
- ইয়েমেনে সংঘাতে ঘরছাড়া ২ লাখ
- বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
- যে ৬ অভ্যাসে কমতে পারে ওজন
- দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
- কফি নিয়ে বিখ্যাত লেখকদের ১০ উক্তি
- তিন মাসে নির্যাতন-হয়রানির শিকার ১৬২ সাংবাদিক
- বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- সন্ধ্যা মুখোপাধ্যায়ের জম্মদিন আজ
- চলছে কেমোথেরাপি, কেমন আছেন তানিয়া বৃষ্টি?
- প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
- মানিকগঞ্জে চোখ জুড়াবে যে ৫ দর্শনীয় স্থান
- ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার






