ঢাকা, শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭ ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৩তম কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন লঘুচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত নারী এশিয়া কাপ টি-২০: বাংলাদেশের মিশন শেষ বাজারে কিছু পণ্যে স্বস্তি, মাছ-তেল-সবজিতে অস্বস্তি শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

নারী এশিয়া কাপ টি-২০: বাংলাদেশের মিশন শেষ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ব্যাটিংয়ে সেই পুরোনো দৈন্য দশা তো ছিলই, সঙ্গে যোগ হলো ক্যাচ ছাড়ার মহড়া আর ধারহীন বোলিং। এমন ম্ল্যান দিনে বাংলাদেশও পাত্তা পেল না ভারতের কাছে। ফাইনালের আগেই থেমে গেল নারী এশিয়া কাপে নিগার সুলতানার দলের অভিযান।

দুবাইয়ে বৃহস্পতিবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তাদের ১৪৯ রানের জবাবে বাংলাদেশ আটকে যায় ১০৯ রানে।

এশিয়া কাপের গত আসরেও ভারতের কাছে হেরে (১০ উইকেটে) ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের।

তিনবার ক্যাচ ও একবার রান আউটের হাত থেকে বেঁচে শেফালি ভার্মা করেন ৪০ বলে ৬৪ রান রান। ক্যারিয়ারের ২০তম ফিফটি ইনিংসটি তিনি সাজান ৭টি চার ও ৩ ছক্কায়। পরে চার ওভার আঁটসাঁট বোলিংয়ে ম্যাচের সেরা তিনিই।

একবার জীবন পেয়ে রিচা ঘোষ করেন ১৬ বলে ২১ রান। ২৪ বলে ২০ করে ফেরেন প্রতিকা রাওয়াল।

১০ ওভারে ভারতের রান ছিল ৫৯। হারমানপ্রিতের রান এক পর্যায়ে ছিল ১৮ বলে ৬। পরে দুটি ছক্কা মেরে অপরাজিত থাকেন ২৮ বলে ২৪ করে। শেষ দিকে দীপ্তি শার্মার ব্যাট থেকেও আসে ছক্কা ও চার। শেষ ১০ ওভারে ভারত তোলে ৯০ রান।

বাস্তবতার নিরিখে বাংলাদেশের কাছে দেড়শ রানের লক্ষ্য ছিল ধরাছোঁয়ার বাইরে। শুরুতে দ্রুত রান তুলতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত। তবে পাওয়ার প্লেতে আসে কেবল ২৬ রান।

বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি কিউই। ১৮ বলে ২২ রান করে বাংলাদেশের সেরা ব্যাটার স্বর্ণা আক্তার।

২৬ বলে ২১ রান করেন ওপেনার দিলারা আক্তার। ১৮ বলে ১৪ রান আসে আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে। ২৪ বলে ১৮ রান করেন আরেক টপ অর্ডার সোবহাসা মোস্তারি।১৭ বলে ১৯ রান আসে অধিনায়ক নিগারের ব্যাট থেকে।

ভারতের হয়ে দীপ্তি শর্মা নেন ২৬ রানে ৩ উইকেট।

দ্বিতীয় সেমি-ফাইনালে শুক্রবার লড়বে পাকিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৪৯/৬ (মান্ধানা ২, শেফালি ৬৪, প্রাতিকা ২০, হারমানপ্রিত ২৪*, চিরা ২১, দীপ্তি ১৩, ফুলমালি ০; মারুফা ৪-০-৪০-১, সুলতানা ৩-০-৩০-২, নাহিদা ৪-০-২৫-১, রাবেয়া ৪-০-২২-১, ফাহিমা ৪-০-২১-০, স্বর্ণা ১-০-১০-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৭ (জুয়ায়রিয়া ১৪, দিলারা ২১, সোবহানা ১৮, নিগার ১৯, স্বর্ণা ২২*, শারমিন ১, ফাহিমা ১৪, রাবেয়া ০; ক্রান্তি ২-০-১৩-০, নান্দিনি ২-০-১০-২, শ্রী চারনি ৪-১-১৪-১, শেফালি ৪-০-২৫-০, প্রেমা ৪-০-২১-১, দীপ্তি ৪-০-২৬-৩ )।

ফল: ভারত ৪০ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: শেফালি ভার্মা।