নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৬ জুন ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ভারতের বাজে ফিল্ডিং ও বোলিংয়ের সুযোগ নিতে পারল না বাংলাদেশ। ব্যাটে-বলে নিদারুণ ব্যর্থতায় হেরে গেল নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। ফিকে হয়ে গেল সেমি-ফাইনালের স্বপ্নও।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাদের ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের জবাবে ১৬.৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলে নেয় ভারত।
এই হারে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথ অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে টাইগ্রেসরা। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমির দৌড়ে টিকে থাকল ভারত।
ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪ রান করে ফিরেন ওপেনার দিলারা আক্তার।
এরপর ৪২ বলে ৫১ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ও সোবহানা মোস্তারি। উইকেটে সেট হয়ে দলীয় ৭৯ রানের মধ্যে বিদায় নেন দু’জনে। জুয়াইরিয়া ৫টি বাউন্ডারিতে ৩৩ এবং সোবহানা ২ চারে ২২ রান করেন।
চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ২১ বলে ২৭ রানের জুটিতে বাংলাদেশের রান ১শ পার করেন অধিনায়ক নিগার। ৪টি চারে ২৭ বলে ৩২ রান করে বিদায় নেন নিগার।
দলীয় ১০৬ রানে নিগার ফেরার পর শারমিন ১০ রানে আহত অবসর ও রিতু মনি ৮ রানে আউট হন।
শেষ দিকে স্বর্ণা আক্তারের ১০ বলে ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে এটিই সর্বোচ্চ রান বাংলাদেশের। ভারতের রাধা যাদব ২৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে ওপেনার শেফালি ভার্মার হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ভারত। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৫৩ রান করেন ভার্মা। এছাড়া জেমিমা রড্রিগেজ ২৬ রান করেন।
ভারতের ৫ উইকেট শিকার করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। রিতু মনি ২টি, মারুফা আক্তার-রাবেয়া খান ও নাহিদা আক্তার ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন শেফালি।
চার ম্যাচের দুটিতে জয়ী বাংলাদেশের পরের ম্যাচ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৮ (জুয়ায়রিয়া ৩৩, দিলারা ৪, সোবহানা ২২, নিগার ৩২, শারমিন ১০, স্বর্ণা ১৩, রিতু ৮, রাবেয়া ২*, নাহিদা ০, মারুফা ২*; শেফালি ২-০-১১-০, রেনুকা ৩-০-২১-১, শ্রী চারানি ৪-০-২১-২, নান্দিনি ৩-০-৩২-১, দিপ্তি ৪-০-২৩-০, রাধা ৪-০-২৮-৩ )।
ভারত: ১৬.৫ ওভারে ১৩৯/৫ (স্মৃতি ৮, শেফালি ৫৩, ইয়াস্তিকা ২৩, রিচা ১০, জেমিমা ২৬, হারমানপ্রিত ১৩*, দিপ্তি ৫*; মারুফা ৩-০-২৮-১, মেঘলা ৩-০-৩৯-০, রিতু ৪-০-২৯-২, রাবেয়া ৩-০-১৯-১, নাহিদা ৩.৫-০-২৪-১)।
ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: শেফালি ভার্মা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







