নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীতে নারী সাংবাদিকদের জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে সাইবার অপরাধের ধরন, কিভাবে নিরাপদ থাকা যায় এবং কেউ আক্রান্ত হলে কিভাবে প্রয়োজনীয় আইনি সহায়তা নেয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় আলোচকরা জানান, সাইবার অপরাধ থেকে বাচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সচেতনতা এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সঠিক জ্ঞান রাখা। আক্রান্ত হলে প্রথম পদক্ষেপ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সঠিক উপায়ে আইনগত সহায়তা চাওয়া।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন. বিএনএসকে সভাপতি নাসিমুন আরা হক মিনু, আইসক বাংলাদেশ চ্যাপ্টারের সাধারন সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ প্রমুখ।
কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাঈনুদ্দীন এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি এর লিড ইঞ্জিনিয়ার (ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাইবার সিকিউরিটি) মোঃ সাইদুল ইসলাম।
কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।
কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সদস্যবৃন্দ।
- সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



