নারী হওয়ায় চেয়ার পেলেন না ইউরোপীয় কমিশনের সভাপতি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
চোখের সামনে দু’টি চেয়ার। অথচ হলঘরে প্রবেশ করেছেন তিনজন। দেখা গেল তাদের মধ্যে দু’জন পুরুষ চেয়ারে বসে পড়েছেন। মাঝখানে তথৈবচ হয়ে দাঁড়িয়ে এক নারী। ঘটনার আকস্মিকতায় তার মুখ দিয়ে ‘অ্যাঁ’ জাতীয় শব্দবন্ধও বেরিয়ে গেল। দাঁড়িয়ে থাকা সেই নারী ইউরোপীয় কমিশনের প্রথম নারী সভাপতি উরসুলা ভনডের লিয়েন। সেই তিনিই কিনা আসন পেলেন না! এই ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, নারী হওয়াতেই কি চেয়ার পেলেন না তিনি? কেন একজন নারীকে দাঁড় করিয়ে রেখে পুরুষরা বসে পড়লেন প্রশ্ন উঠছে সেটা নিয়েও।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা তুরস্কে গিয়েছেন। তার সঙ্গে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল। বুধবার তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের। সেইমতো তারা তিনজন বৈঠকের জন্য হলঘরে প্রবেশও করেন। তারপরই দেখা গেল বিপত্তি। ফাঁকা দুই চেয়ারে বসে পড়েন বৈঠকের দুই পুরুষ সদস্য। মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন উরসুলা। পরে অবশ্য দেখা যায়, তাকে একটি সোফা দেয়া হয়েছে।
কেন এভাবে বৈঠকে তিনটির জায়গায় দু’টি চেয়ার রাখা হলো তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। ইউরোপীয় কমিশন এমন ঘটনায় নিন্দায় মুখর হলেও এখনো এবিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে তুরস্ক। কিন্তু তারা মন্তব্য না করলেও নেটিজেনরা সরব হয়েছেন। টুইটারে ট্রেন্ডিং হয়ে গেছে #GiveHerASeat। অনেকেই কাঠগড়ায় তুলেছেন চার্লস মাইকেলকেও। তাদের মতে, যতক্ষণ তৃতীয় চেয়ারটি না আনা হচ্ছিল, ততক্ষণ মাইকেলেরও উচিত ছিল দাঁড়িয়ে থাকা।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বিষয়টির নিন্দা করে বলেন, কমিশনের প্রেসিডেন্ট পরিস্থিতি দেখে হকচকিয়ে যান। ভিডিওতে তা পরিষ্কার হয়ে যায়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতির মতোই প্রোটোকল দেখানো উচিত ছিল কমিশনের সভাপতির ক্ষেত্রেও। সূত্র : সংবাদ প্রতিদিন
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










