নার্স নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৮০০
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৮০০ নার্স নিয়োগ দেবে। সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স।
পদসংখ্যা: ৮০০টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক হতে হবে)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ৫০০ টাকা।
আবেদনের শর্তাবলি: আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল); স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল); আবেদন ফি জমার ব্যাংক রসিদের কপি; এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।
আবেদন করার সময়ে প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।
প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে নিম্নলিখিত সনদপত্রসমূহের মূল কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে জমা দিতে হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর, ২০২৫।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন





