ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৩:১৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, মাহিরাকে আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে কিভাবে ওই পরীক্ষার্থী ‘নিখোঁজ’ হয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষা দিতে বের হয়েছিলেন মাহিরা। দুপুর ১টার মধ্যে পরীক্ষার সময় শেষ হওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় তার খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করে জানতে পারে, মাহিরা সেদিন কেন্দ্রেই উপস্থিত ছিলেন না।

ওই দিন সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।