নির্বাচনী ব্যবস্থার ধ্বংস বিএনপির হাত ধরেই : দীপু মনি
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৩ আগস্ট ২০১৭ রবিবার
দীপু মনি (ফাইল ছবি)
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনী ব্যবস্থার ধ্বংস বিএনপির হাত ধরেই। নির্বাচনে ভোট প্রাপ্তি আর ফলাফলের মধ্যে কোন সম্পর্ক ছিল না। ভোটার তালিকায় ভুয়া ভোটার নিবন্ধনও তারাই করেছিল।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ল শাখা ছাত্রলীগের সভাপতি বেনজির হোসেন নিশির সভাপতিত্বে বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকিয়া পারভিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, যুব মহিলা লীগের সদস্য হলের সাবেক সভাপতি জাকিয়া জামান নিপা, সাবেক সাধারণ সম্পাদক তানজিন শারমিন মিশরি, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, হলের সাবেক সভাপতি খাদিজাতুল কুবরা ও সাবেক সাধারণ সম্পাদক শেখ মারুফা নাবিলা। সভা সঞ্চালনা করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান।
দীপু মনি বলেন, নারীরা এখন রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। নারীদের মুক্তির সনদ দিয়েছেন শেখ হাসিনা। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে ভোটারদের পাশে গিয়ে এসব অবদানের কথা তুলে ধরার আহ্বান জানান তিনি।
সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে ছাত্রলীগের এই প্রজন্ম শেখ হাসিনার পাশে থাকবে। বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বেগম ফজিলাতুন্নেসার যে ভূমিকা ছিল তা থেকে শিক্ষা নিয়ে নেত্রীর হাতকে শক্তিশালী করবে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী




